http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

সৌদি কারাগারে সংঘর্ষ, নিহত ২
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একটি কারাগারে সরকার সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে অন্ততঃ দু’জন নিহত হয়েছে। রাজধানী রিয়াদের কাছে আল-হাইয়ের কারাগারে গত শনিবার এ সংঘর্ষ হয়েছে। ওই কারাগারে বেশিরভাগই রাজবন্দী রয়েছে। সম্প্রতি, সৌদি নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্ততঃ তিন বিক্ষোভকারী নিহত হওয়ার পর নতুন করে এ খবর এলো।গত বছরের ফেব্র“য়ারি থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলে বিশেষ করে কাতিফ ও আওয়ামিয়া শহরে সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে নিয়মিতভাবে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে।
বিক্ষোভকারীরা দেশের সমস্ত রাজবন্দীর মুক্তিও দাবি করছেন। তবে, ২০১১ সালের নভেম্বর মাসে সৌদি নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ বিক্ষোভকারী নিহত হওয়ার পর থেকে সেখানকার মিছিল-সমাবেশ সহিংস হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে পবিত্র মক্কা ও মদিনা নগরীতেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। গত ৫ মার্চ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে সব ধরনের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রকৃতপক্ষে, আরব বিশ্বে রাজতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছে তার প্রভাব সৌদি আরবেও পড়েছে।

হট নিউজ -এর সকল খবর