

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
আন্তর্জাতিক ডেস্ক : মিশর সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে খালি বোতল ছুঁড়ে স্বাগত জানিয়েছে দেশটির মানুষ। আলেকজান্দ্রিয়া সফরকালে এমন অভ্যর্থনার কবলে পড়ে হিলারিকে বহনকারী গাড়ি বহর।
আলেকজান্দ্রিয়ার মার্কিন কনসুলেটের বাইরে ব্যাপকসংখ্যক বিক্ষুব্ধ জনতা জড়ো হন। মিশরের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার নাক গলানোর প্রতিবাদে প্রচণ্ড বিক্ষোভ করেন তারা। এ সময় একজন বিক্ষোভকারী জানান, তারা দেশটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিরোধীতা করছেন।
তাদের বিরোধিতার কারণ তুলে ধরতে যেয়ে এ বিক্ষোভকারী আরো বলেন, ”আমেরিকা মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। মিশরের কোনো মানুষই এ ধরনের চাপ বা নাক গলানো মেনে নেবে না।”গত শনিবার রাতে কায়রোয় হিলারি হোটেলের বাইরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে আমেরিকা। মিশরের জনগণ তা কখনোই ভুলতে পারবে না।

