http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

মেঘনা সেতুতে মালবাহী ট্রাক বিকল : দীর্ঘ সময় যানজট
    A+ A A-

কাগজ ডেস্ক : গতকাল সোমবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা সেতুতে মালবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে সেতুর উভয় পাশে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
সেতুর উপর দিয়ে ২০ টনের বেশি মালামাল নিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা না মেনে চলাচল করায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়ে। এ ধরনের ঘটনা নিত্যদিনের। গতকাল যানজটের কারণে দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি আটকে পড়ায় হাজার হাজার যাত্রী চরম ভোগন্তিতে পড়ে। এ সময় মেঘনা ব্রিজের দু’পাশে একদিকে গজারিয়ার ভরের চর অপরদিকে সোনারগাঁও হয়ে মদনপুর এলাকা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গতকাল সোমবার সকালে সেতুর উপর একটি ট্রাক বিকল হয়ে পড়লে এ যানজটের সৃষ্টি হয়। কাঁচপুর ও ভবেরচর হাইওয়ে পুলিশ, সোনারগাঁও এবং গজারিয়া থানা পুলিশের একটি দল গতকাল সোমবার সকাল থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত যানজট নিরসনের চেষ্টা করলে পরে দুপুর একটায় যানচলাচল স্বাভাবিক হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা সেতু রক্ষায় দুটি সেতুর দুই দিকে অতিরিক্ত মালবোঝাই যানবাহণ নিয়ন্ত্রণের জন্য ওভারলোড কন্ট্রোল মেশিন বসানো হলেও তাতে কাজ হচ্ছে না।
প্রতিদিন এ সেতু দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে গাড়ি বিকলসহ নানা কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বাড়ছে মানুষের দুর্ভোগ।

হট নিউজ -এর সকল খবর