http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

রাজনৈতিক নেতাদের সম্মানে ২৩ জুলাই বিএনপির ইফতার
    A+ A A-

কাগজ ডেস্ক : প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৩ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ইফতার পার্টির দাওয়াত দেওয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
গতকাল সোমবার তিনি জাসদ নেতা আ স ম আব্দুর রবকে দাওয়াতপত্র দিয়েছেন। এর আগে রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জুকে দাওয়াতপত্র পৌঁছে দেন তিনি। আজ মঙ্গলবার কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দাওয়াতপত্র দেওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগকে দাওয়াত দেওয়া হচ্ছে কিনা- জানতে চাইলে বরকত উল্লাহ বুলু জানান, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের নেতাদেরই দেওয়া হবে।

হট নিউজ -এর সকল খবর