http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার সফল হতে চলেছে : মাহমুদ আলী এমপি
    A+ A A-

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের মাড়গাঁও, তফির শাহ্পাড়ায় শুভগ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি সংসদ সদস্য এএইচ মাহমুদ আলী বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার সফল হতে চলেছে। উক্ত উদ্বোধনী অনুুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল জব্বার মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীম চরণ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, দিপবিস-১এর জিএম মোঃ আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান, বিদ্যুতের সুবিধাভোগীদের মধ্যে মাওঃ বাবলুর রহমান এবং অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শফিউল আযম লায়ন, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, কৃষকলীগের সম্পাদক মোঃ মকবুল হোসেনসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথি খামারপাড়া ইউনিয়নের মাষ্টারপাড়া, আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর এবং ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ ডাক্তারপাড়ায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। পরে বিকেলে আঙ্গারপাড়া ইউনিয়ন কমপে¬ক্স হলরুমে খানসামা উপজেলা আওয়ামীলীগের আওতাধীন সকল ওয়ার্ড শাখার সাবেক ও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সারাদেশ -এর সকল খবর