

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
বরগুনা জেলা প্রতিনিধি : শুক্রবার থেকে বরগুনা জিলা স্কুলে মাধ্যমিক শিক্ষকদের তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সেকেন্ডারি শিক্ষা সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে।
বরগুনা জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন জানান, সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ণ ও উত্তরপত্র মূল্যায়নে ‘পেশার উৎকর্ষ সাধনে প্রশিক্ষণের বিকল্প নেই’ শিরোনামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, ৩০০ শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। বরিশাল বিভাগের বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করছেন।

