http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের অনুরোধ যোগাযোগমন্ত্রীর
    A+ A A-

কাগজ ডেস্ক : গতকাল শুক্রবার যাত্রাবাড়ী- সায়েদাবাদ সড়ক পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ঈদ উপলক্ষে আগামী দুই দিনের মধ্যে রাজধানীর রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন।
এর আগেও কয়েকবার রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে-এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারপরেও কাজ বন্ধ হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। এর দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

সারাদেশ -এর সকল খবর