

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : জাতীয়তাবাদী ফ্রন্ট নামে নতুন দলের ঘোষণা দিলেন বিএনপি’র পদত্যাগী নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানস্থ ইস্পেরিয়াল হোটেলে এক অনুষ্ঠানে তাকে এ দলের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। এই দলের সব শাখা নির্বাচনী আসন ভিত্তিক গঠিত হবে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার নতুন দল গঠন সম্পর্কে নাজমুল হুদা বলেন, ১৯৭৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়। এই জোট থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। পরে গঠন করা হয় বিএনপি নামে নতুন রাজনৈতিক দল।
তিনি বলেন, বিএনপি গঠনের পর জাতীয়তাবাদী ফ্রন্ট এতোদিন সুপ্ত ছিল। আমি সেই ফ্রন্টকে নতুন রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করলাম।
বিএনপি‘তে নাজমুল হুদা প্রথমবার বিতর্কিত হন ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিয়ে, সেবার মন্ত্রিত্ব থেকে সরে যেতে হয় তাকে। দ্বিতীয়বার ২০০১-২০০৬ মেয়াদে মন্ত্রিত্বে থাকলেও ২০১০ সালের ২৩ জুন তাকে দলীয় শৃ´খলাভঙ্গের কারণে বিএনপি থেকে বহিস্কার করা হয়। ‘ভুল স্বীকার’ করে খালেদা জিয়ার কাছে আবেদন করার পর ২০১১ সালের ৭ সেপ্টেম্বর আবার দলের সদস্যপদ ফিরে পান তিনি। পরে গত গত ৬ জুন সংবাদ সম্মেলন করে বিএনপি ত্যাগের ঘোষণা দেন সাবেক যোগাযোগমন্ত্রী হুদা।

