http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

নাটোরে যুবদলের ইফতার মাহ্ফিল
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় হাতিয়ানদহ ইউনিয়ন যুবদলের আয়োজনে বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ানদহ বাজারে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সভাপতি সিংড়া পৌরসাভার মেয়র ও ম্যাব এর মহাসচিব অধ্যপক মুহঃ শামিম আল্ রাজি এবং বিশেষ অতিথি সিংড়া থানা যুবদলের সভাপতি মোঃ তাইজুল ইসলাম। হাতিয়ানদহ ইউনিয়ন যুবদলের সভাপতি একে আজাদ সোহেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোঃ শামসুল ইসলাম, শ্রমিক দল নেতা শাখাওয়াত হোসেন এবং ও হাতিয়ানদহ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ আব্দুল লতিফ।

সারাদেশ -এর সকল খবর