http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

নওগাঁর ধামইরহাটে আদিবাসী জাম্বু হত্যা মামলার আসামী গ্রেফতার
    A+ A A-

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ’র ধামইরহাটে আদিবাসী স¤প্রদায়ের জাম্বু চড়-এর হত্যার ঘটনায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সম্পর্কিত দায়েরকৃত হত্যা মামলার এজাহার নামীয় আসামী আতিকুল ওরফে আতোয়ার (৩০)কে গত ১৬ আগষ্ট রাত সাড়ে ১০টায় আটক করা হয়েছে। ধামইরহাট থানার পুলিশ জানিয়েছে ঐ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলামের নেতৃত্বে এ এস আই সোহেল সহ সঙ্গীয় ফোর্স এক অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী আঙ্গরত কলোনী গ্রামের শরীফ মন্ডলের ছেলে উক্ত আতিকুলকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আতিকুলকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য গত ১০ আগস্ট ধামইরহাট উপজেলার সাহাপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জাম্বু চড়ের মৃত্যু হয়। 

সারাদেশ -এর সকল খবর