

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে হেমোডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত এই ইউনিটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল এমপি।
প্রায় সোয়া কোটি টাকা ব্যয় করে নওগাঁ সদর হাসপাতালে ইতিমধ্যে হেমো ডায়ালাইসিস প্রকল্পের যাবতীয় মেশিন এবং সাপোর্টেড যন্ত্রপাতি বসানো হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সে ইউনিটে মোঃ আব্দুল জলিলের ডায়ালাইসিস করা হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন ডাঃ সোলায়মান আল ফারুখের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এ কে এম ফজলে রাব্বী, পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহীম খান, মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মনীন্দ্র কুমার নাথ, ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালের ডয়ালাইসিস বিশেষজ্ঞ ডাঃ দেওয়ার নবিদুর রহমান নান্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিব নেওয়াজ হিরু প্রমুখ।
এই প্রকল্পে জার্মানীর তৈরী মোট দু’টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হয়েছে। এর সাপোর্টিং হিসাবে পানি বিশদ্ধকরন প্ল্যান্ট, শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা এবং ১০০ কে ভি ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আব্দুল জলিল তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন এই ব্যবস্থা নওগাঁসহ গোটা উত্তারঞ্চলের কিডনী রোগীদের অল্প খরচে সেবা নিশ্চিত করবে। কারন হিসাবে তিনি উল্লেখ করেছেন ঢাকাসহ যে দু’একটি বিভাগীয় শহরে হেমো ডায়ালাইসিস মেশিন রয়েছে তা খুবই ব্যয়বহুল। প্রতিটি সেশনে একজন রোগীকে ডায়ালাইসিস করতে কমপক্ষে সাড়ে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ফি দিতে হয়। একজন রোগীকে সপ্তাহে ২ বার এবং মাসে কমপক্ষে ৮ বার ডায়ালাইসিস করতে হয়। এতে তাদের মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। সেখানে নওগাঁয় স্থাপিত ডায়লাইসিস ইউনিটে তার অর্ধেক খরচে রোগীদের সেই সেবা প্রদান করা হবে বলেও তিনি ঘোষনা দিয়েছেন।
ঢাকা ইউনাইটেড হাসপাতালের ডায়ালাইসিস বিশেষজ্ঞ ডাঃ দেওয়ার নবিদুর রহমান নান্টু গত কয়েকদিন ধরে নওগাঁ থেকে ডায়লাইসিস মেশিন ও সাপোর্টিং প্রয়োজীনয় যন্ত্রপাতি স্থাপন করেছেন এবং তিনি স্থানীয় নার্স এবং চিকিৎসককে ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক ধারনা প্রদান করছেন। পরবর্তীতে ঢাকায় নিয়ে গিয়ে তাদের এ সম্পর্কিত পূর্নাঙ্গ প্রশিক্ষন দেয়া হবে বলে জানানো হয়েছে। ডায়ালাইসিস ইউনিট চালু হওয়ায় নওগাঁসহ উত্তরাঞ্চলের কিডনী রোগিদের কম খরচে চিকিৎসার দ্বার উন্মোচিত হলো।

