http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে জামাই খুন
    A+ A A-

মিজানুর রহমান সুজন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খিদিরপুর গ্রামের কাদির বক্স পাটওয়ারি বাড়িতে শ্যালকের হাতে নৃশংসভাবে খুন হয়েছে ভগ্নিপতি আবদুর গফুরের ছেলে ইউসুফ পাটওয়ারী।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ৯টার সময় শ্বশুর বাড়ির লোকজন ইউসুফ পাটওয়ারীকে শ্বশুরালয়ে ডেকে নেয়। পরে জমি সংক্রান্তের বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যালক বাহার উদ্দিনসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সারাদেশ -এর সকল খবর