http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

বড়াইগ্রাম সেমাই-চিনি বিতরণ
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম সচেতন যুব সমাজের উদ্যোগে দুস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চড়ইকোল মাদ্রাসা মাঠে সচেতন যুব সমাজের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাওলানা জিল্লুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাস্টার আব্বাস আলী, সাংবাদিক হাসানুল বান্না উজ্জ্বল, রফিকুল ইসলাম বিএসসি, ব্যাংকার আতিকুজ্জামান স্বাধীন, সচেতন যুব সমাজের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। পরে অতিথিরা এলাকার মোট ৫৭ জন দুস্থ-অসহায় মানুষদের হাতে সেমাই, চিনি, গুড়া দুধ ও মসলার প্যাকেট বিতরণ করেন।

সারাদেশ -এর সকল খবর