
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
দেওয়ানগঞ্জ, (জামালপুর) সংবাদদাতা : দেওয়ানগঞ্জে ভিজিএফ এর ১৫ মে. টন. চাল ভাগবাটোয়ারা করে নিলেন আওয়ামী লীগ নেতারা। এ সংবাদটি শুক্রবার আমার দেশ ও এফ, এন, এস অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ায় গাহকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। দেওয়ানগঞ্জে আমার দেশ ও এফ, এন, এস অনলাইন পত্রিকা কেনার হিড়িক পড়ে যায়। মুহুর্তের মধ্যে আমার দেশ পত্রিকা বিক্রি শেষ হওয়ায় গ্রাহকদের মধ্যে আমার দেশ পত্রিকা ও এফ, এন, এস অনলাইন পত্রিকার ফটোকপি বিক্রির হিড়িক পড়ে যায়। প্রায় ২শতাধিক ফটোকপি বিক্রি হয়। বিষয়টি দেওয়ানগঞ্জে টক অব দ্যা টাউন এ পরিনিত হয়।

