


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে বিএনপি’র গণমিছিলকে কেন্দ্র করে আইন শৃ´খলা পরিস্থিতির অবনতির আশংকায় হবিগঞ্জ শহরে সভা,মিছিল সমাবেশের উপর অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সভা,মিছিলের উপর নিষেধাজ্ঞ জারি করলেও পুলিশি প্রহরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ ও লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বিএনপির গনমিছিলকে পন্ড করার উদ্দেশ্যেই ১৪৪ ধারী করা হয়েছে বলে মনে করেন বিএনপি নেতৃবৃন্ধ। এ নিয়ে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে শহরে র্যাব-পুলিশ মহড়া দিচ্ছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ১১টা থেকে এ আদেশ কার্যকর হয়। পরবর্তী নির্দেশ না দেয়া ১৪৪ ধারা অব্যাহত থাকবে। এসময়ের মধ্যে কেউ সভা-সমাবেশ করতে পারবেন না।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী জানান দুপুরে কার্যালয়ে লস্করপুর ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান ঘরে বসে মিছিল সমাবেশ করলে১৪৪ ধারার আওতায় পড়ে না।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, “আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গণতান্ত্রিক কর্মসূচিতে বাঁধা স্বাধীন কর্মকাণ্ডে হস্তক্ষেপের শামিল। ”
তিনি আরও বলেন, “যারা এ কাজটি করেছে, এতে করে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র রাখার স্বার্থে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”এ ব্যাপারে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোখলেসুর রহমান জানান, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এর সরকারও গণতান্ত্রিক। তাই এ দেশে গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাঁধা দেয়া ঠিক নয়।
