


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে পুলিশি বাঁধার মুখে পন্ড হয়েগেছে জেলা বিএনপির গণ মিছিল কার্যক্রম। তবে পুলিশিবেস্টনির মধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপিসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জড়ো হতে থাকে। কিন্তু শহীদমিনারের মূল গেট তালাবদ্ধ থাকায় খণ্ড খন্ড মিছিল নিয়ে ভিন্ন পথে বিএনপিসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসে জমায়েত হন শহীদ মিনার প্রাঙ্গণে। পুলিশি বাঁধা উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে। এতে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান, বিএনপি নেতা ওয়ালী সিদ্দিকী,এম এ মুকিত, জেলা ছাত্রদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ গেইট অবরুদ্ধ করে রাখে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে ছিল। সমাবেশে বক্তারা বলেন, পুলিশ দিয়ে বাঁধা দিয়ে গণ মিছিল পন্ড করে দিলেও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। এই অগনতান্ত্রিক সরকারকে রাজপথের আন্দলোনের মাধ্যমে জনগণই ক্ষমতা থেকে টেনে হিছড়ে নামাবে।
