http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

উজিরপুরে দুই ফেন্সিডিল ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার
    A+ A A-

বরিশাল সংবাদদাতা : বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে র‌্যাব অভিযান চালিয়ে ফেন্সিডিল বিক্রির সময় ২ ফেন্সি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বরিশাল র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে উপজেলার নয়াবাড়ি গ্রামের সুমন হাওলাদারের বসত ঘড় থেকে ২০বোতল ফেন্সিডিল সহ খুচরা ব্যবসায়ী সুমন ও ডহড়পাড়া গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে পেন্সিডিলের পাইকারী সরবরাহকারী মোস্তাফিজুর রহমান জনি কে গ্রেফতার করেছ। গতকাল রোববার সকালে দুজনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আলী হায়দার বাদি হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)/২৫-ডি ধারায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। উজিরপুর থানা পুলিশ ও র‌্যাবের এজাহার সূত্রে জানাজায় তারা দীর্ঘদিন পর্যন্ত দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল আমদানি করে উজিপুর থানা,বরিশাল শহর সহ বিভিন্ন উপজেলায় ফেন্সিডিল বিক্রি করে আসছে। উজিরপুর থানা পুলিশ জানিয়েছে তাদের কাছে তথ্য রয়েছে মোস্তাফিজুর রহমান জনি ফেন্সির পাশাপাশি ইয়াবা ব্রবসার সাথে জড়িত। সে বরিশালের একটি আঞ্চলিক পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দাপটের সহিত ব্যবসা চালিয়ে আসছিল। যা থানা পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে ছিল। 

সারাদেশ -এর সকল খবর