

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের খা পাড়ায় বুধবার দুপুর আড়াইটার দিকে আগুনে ১২টি ঘর ভস্মীভূত হয়েছে।
এসময় অগ্নিদদ্ধ হয়েছেন বৃদ্ধা সজিনা বেগম (৬০)। তাকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।
পাংশা ফায়ার সার্ভিস জানায়, আলিমুদ্দিনের রান্নাঘরে রান্না করার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়লে ৭টি বসতঘর, ৪টি রান্নাঘর এবং ১টি গোয়ালঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

