http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

তেজগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
    A+ A A-

ঢাকা অফিস : রাজধানীর তেজগাঁও থানার পূর্ণিমা সিনেমা হলের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত (২২) পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই যুবক মাদকসেবী। কারওয়ান বাজার এলাকায় তাকে ঘোরাঢেফরা করতে দেখা যেত।
এ ব্যাপারে তেজগাঁও থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পূর্ণিমা সিনেমা হলের সামনের বৈদ্যুতিক খুটির নিচ থেকে যুবকের দেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাদেশ -এর সকল খবর