

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গঙ্গানগর গ্রামে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু ও ২ নারী আহত হয়েছেন। মৃত আয়েশা বেগম গঙ্গানগর গ্রামের ডায়মন্ড মিয়ার স্ত্রী।
আহতরা একই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খেলা বেগম (৩৫) ও আজগর মিয়ার স্ত্রী জুবেদা বেগমকে (৪৫)। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানান, সকাল সাড়ে ১০টায় আয়েশা বেগম, খেলা বেগম ও জুবেদা বেগম বাড়ির পাশে ঘাস কাটতে যান।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আয়েশা বেগমের মৃত্যু ও অপর ২ জন আহত হন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

