

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
ভোলা সংবাদদাতা : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা সিরাজ উদ্দিন কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব কামরুন্নাহার সাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
বার্তায় উল্লেখ করা হয় যে, ভোলা সদর উপজেলার ইলিশা ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হয়েছে। সরকার মনে করে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সমীচীন নয়।
এজন্য চেয়ারম্যান সিরাজ উদ্দিনকে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ (১) ধারার বিধান অনুযায়ী ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান বিষয়টি স্বীকার করে জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যেই তাকে বরখাস্ত করা হবে।
