

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক ও দৈনিক গ্রামের সমাজের গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ নুরুল আহসান হুসাইন এর পিতা সাবেক পোষ্টমাষ্টার জেনারেল হাজ্বী মোঃ সালেহউদ্দিনের মৃত্যুতে আজ শুক্রবার বাদজুম্মা মরহুমের থিয়েটার রোডের নিজস্ব বাস ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

