http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পীকার: সার, তেল, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ অতিষ্ট
    A+ A A-

dমো: আককাস আলী, মহাদেবপুর, (নওগাঁ) প্রতিনিধি : জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব আকতার হামিদ সিদ্দিকী বলেছেন আওয়ামীলীগ সরকার দেশটাকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। পুলিশ মন্ত্রীর এপিএসকে অবৈধ নগদ ৭০ লাখ টাকা সহ আটক করেও ছেড়ে দিয়েছে। সার, তেল, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ আজ অতিষ্ট। তিনি বলেন, সামনে সুদিন আসছে। তিনি এই জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে দূর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বুধবার সন্ধ্যায় তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে তাঁর বাসভবনের ছাদে আয়োজিত থানা জাতীয়তাবাদী শ্রমিকদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দান কালে কথাগুলো বলেন। থানা শ্রমিকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, থানা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নাননু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর, থানা ছাত্রদলের সাধারণ সভাপতি এ,কে,এম,মাসুদুর রহমান টিক্কা প্রমুখ।

সারাদেশ -এর সকল খবর