

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
মোঃ মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষন (২য় পর্যায়) এর ওরিয়েন্টেশন কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা নওগাঁ জেলা শাখা বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে।
জাতীয় মহিলা সংস্থা নওগাঁ শাখার সভানেত্রী শাহনাজ বেগমের সভাপতিত্বে অঅয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারের যুগ্ম সচিব ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন বেগম।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক সরকারের যুগ্ম সচিব নাসরিন আকতার ও নওগাঁর জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। এ অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক ছিলেন চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ড. হানিফ সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু শাহরিয়ার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দ দিলরুবা আকতার এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় ভুষন পাল, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তাহমিদুল ইসলামসহ কালেক্টরেট-এর সহকারী কমিশনারবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়েছে সারা দেশে ৩০টি সেন্টারে ২টি কে শিফটে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতিটি শিফটে ৪০জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করছেন।
এ পর্যন্ত মোট ১২ হাজার প্রশিক্ষনার্থীর প্রশিক্ষন শেষ হয়েছে এবং ১ হাজার ২শ জনের প্রশিক্ষণ চলমান রয়েছে। এ ছাড়াও ডিপ্লোমা কোর্সে প্রায় ১৫০ম জনের প্রশিক্ষণ শেষ হয়েছে।

