http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

দিনাজপুরের পার্বতীপুরে স্পিরিটপানে ফেনসিডিল ব্যবসায়ীর মৃত্যু
    A+ A A-

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরে বাংলা মদ ও স্পিরিট পান করে রহমত আলী (৪৫) নামের ফেনসিডিল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রহমত পার্বতীপুর শহরের রোস্তম নগর মহল্লার বাসিন্দা ছিলেন।
রহমতের পরিবারের লোকজন ও মহল্লাবাসী জানায়, রোস্তম নগর মহল্লার জনৈক মাদক ব্যবসায়ীর কাছ থেকে রহমত আলী একাধারে শুক্রবার ও শনিবার স্পিরিট মিশ্রিত বাংলা মদ কিনে পান করেন।
শনিবার রাত ৮টার দিকে তার বুক ও মাথায় তীব্র ব্যথা সৃষ্টি হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রহমত আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

সারাদেশ -এর সকল খবর