http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

রাজবাড়ীতে ২য় দিনের হরতাল পালিত, গ্রেফতার ৫২
জেলা বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ
    A+ A A-

রাজবাড়ী প্রতিনিধি রবিউল ইসলাম : গতকার সোমবার রাজবাড়ীতে শান্তিপূর্ন পরিবেশে ২য় দিনের হরতাল পালিত হলেও সকাল থেকেই বিএনপির জেলা কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ। পুলিশী বাঁধার মুখে মিছিল করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। এ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ৫২জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
হরতালের ২য় দিনে বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করতে গেলে পুলিশী বাঁধার তা পন্ড হয়ে যায়। তবে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের হরতালের পক্ষে পিকেটিং করতে দেখা যায়।
হরতাল চলাকলীন সময়ে দুরপাল্লার কোন পরিবহন চলাচল করেনি। স্কুল কলেজ বন্ধ ছিল বিভিন্ন সরকারি, বে-সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক বীমা খোলা থাকলেও তাতে জনগনের উপস্থিতি ছিল খুবই কম।

সারাদেশ -এর সকল খবর