http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

রূপগঞ্জে বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে
    A+ A A-

রূপগঞ্জ সংবাদদাতা : বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন।
সোমবার ভোরে ১৯ নেতাকর্মী গ্রেফতারের পর থেকে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক নেতাকর্মী নিজ এলাকা ত্যাগ করে অনত্র চলে গেছেন।
হরতালের দ্বিতীয় দিন সোমবার রূপগঞ্জে ঢিলেঢালেভাবেই পালিত হয়। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও লোকাল বাস ও অটোরিকশা চলতে দেখা গেছে। তবে বিএনপি ও সহযোগী নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি।
হরতাল সমর্থনকারীদের রুখতে মাঠে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের পাশাপাশি তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
এছাড়া বিশৃঙ্খলা এড়াতে মাঠে ছিল ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার বিভিন্ন এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু ছিল বলে জানা গেছে। সকাল ৮টা হতে রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি।

সারাদেশ -এর সকল খবর