http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

নাটোরের বড়াইগ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লায় বিবাদমান জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ ১২ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। 
এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লার সালামত আলীর সাথে তার প্রতিবেশি ইউসুফ আলীর একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে সালামত আলীর লোকজন এ জমি থেকে গাছ কাটতে গেলে ইউসুফ আলী তাতে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ইউসুফকে পিটিয়ে আহত করে। এ সময় ইউসুফের ভাইয়েরা তাকে বাঁচাতে এগিয়ে আসলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সালামত আলী (৬০), আবু বকর (৩২), ওমর (২৬), নবীর উদ্দিন (৪২), বেগম (৪৫), ইউসুফ (৪০), মামুন (১৭) ও জাহাঙ্গীর (৩০) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি শুনেছি। তবে কোন পক্ষই এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ -এর সকল খবর