http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

লক্ষ্মীপুরে ছাত্রলীগ ও যুবলীগের হামলা ৫ মহিলা আহত : ২টি মটরসাইকেল ভাঙচুর
    A+ A A-

মিজানুর রহমান সুজন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :লক্ষ্মীপুরে ছাত্রলীগ ও যুবলীগের হামলা ৫ মহিলা আহত হয়েছে। এসময় তারা দু’টি মোটরসাইকেল ভাঙচুর করে।
মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সদর উপজেলার কাছারীবাড়ি সংলগ্ন দু’টি বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে ছত্তর পাটোয়ারী বাড়ি ও ইব্রাহীম পাটোয়ারী বাড়িতে ঢুকে দুটি মোটরসাইকেল ভাঙচুর ও পাঁচজন মহিলাকে পিটিয়ে আহত করে ।
আহতরা হলেন মরিয়ম আক্তার, মঞ্জু বেগম, আমেনা বেগম, মনি বেগম ও নূরজাহান । আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । জেলার বিভিন্ন স্থানে হরতাল সমর্থনে পিকেটাররা গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা। জেলা ও উপজেলা শহরের ভিতরে-বাইরে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। এছাড়া জেলার পাঁচটি উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। তবে সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল মহড়া দেয়।

সারাদেশ -এর সকল খবর