http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

কালিয়াকৈরে ২ ডাকাত আটক
    A+ A A-

কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় রোববার ২ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটকরা হলেন সাতক্ষীরার শ্যামনগর থানার পাইশামারী গ্রামের আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও কিশোরগঞ্জের জেলার সদর থানার তেরহাশিয়া গ্রামের মেনু মিয়ার ছেলে রনি (২৫)।
কালিয়াকৈর থানার ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামিম জানান, সন্ধ্যা ৭টার দিকে ৩ যুবক ফুলবাড়ীয়া সালদো পাড়া কড়িচালা এলাকার মালেকের দোকানের সামনে দিয়ে ঘোরাফেরা করছিল। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে ওই ৩ যুবককে জিজ্ঞাসাবাদ করার সময় একজন পালিয়ে যান।
পরে এলাকাবাসী শহিদুল ও রনি নামে ২ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ যুবককে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে পুলিশ ৪টি চাপাতি ও গ্রিল কাটার মেশিন উদ্ধার করে।

সারাদেশ -এর সকল খবর