http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

নওগার রাণীনগরে মাদকসহ গ্রেফতার-২
    A+ A A-

নওগাঁ জেলা প্রতিনিধি : রোববার নওগার রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে রুহুল আমিন গ্যাদা (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৪ পুরিয়া গাঁজা সহ আটক করেছে। এদিন সন্ধ্যায় উপজেলার বিলকৃষ্ণপুর বোদলা রাস্তায় পলিথিনে করে বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৪৪ পুরিয়া গাঁজাসহ আটক করে। আটক রুহুল আমিন বিল-পালশা গ্রামের হুরমত আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
অপর দিকে গতকাল সোমবার দুপুরে থানাপুলিশ একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দাউদপুর গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে রেজাউল(৫০) কে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সারাদেশ -এর সকল খবর