

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
নাটোর জেলা প্রতিনিধি : বিএনপিসহ ১৮ দলের ডাকা দুদিনের সকাল-সন্ধ্যা হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাবনা-নাটোর মহাসড়কে টায়ারে অগ্নি-সংযোগ করেছে পিকেটাররা। এ সময় তারা তিনটি ট্রাক ও ৪টি সিএনজি ভাংচুর ও একটি তামাক বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো ট ১৪-৯৩৩৫) অগ্নি-সংযোগ করেছে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে। এদিকে, হরতালে ভাংচুরের প্রতিবাদে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ কর্মীরা বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আটককৃতরা হলো লালপুরের গোধড়া গ্রামের আব্দুল গণি সরদারের ছেলে শাহীন সরদার (২০), বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার তোফাজ্জ্বল হোসেন ব্যাপারীর ছেলে বাবুল (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ২০/২৫ জন হরতাল সমর্থনকারী বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে অবস্থান নেয়। সেখানে তারা প্রথমে রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা তিনটি ট্রাক ও ৪টি সিএনজি ভাংচুর এবং একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ আসার খবর পেয়ে পিকেটাররা সটকে পড়ে। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিকেটাররা দুপুরে কয়েকটি গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছি।

