http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
    A+ A A-

2012-0৫-0১  

ভোলা সংবাদদাতা: ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রাসেল ওই এলাকার দিনমজুর নাসির উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণির ছাত্র ছিল।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা জানান, দুপুর ১টার দিকে স্কুল ছুটি শেষে বাসায় ফিরছিল রাসেল।এ সময় পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন তারে স্পৃষ্ট হয়ে সে মারা যায়।
এদিকে, রাসেলের মৃত্যুতে পুরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ মৃত্যুর জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অবহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী।

সারাদেশ -এর সকল খবর