

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
2012-0৫-0১
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীস্থ টিভি রিলি কেন্দ্রের সামনে সোমবার দুপুর ২ টায় চাঁন্দের গাড়ি (জীপ) উল্টে ২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় লুলু মরজান (২৩) ও মিশু (৫) নামে আরও দু’জন আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন উখিয়া উপজেলার ঘিলাতলী এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে রশিদ আহমদ (৪৫) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কান্জর পাড়ার আলতাব হোসেনের মেয়ে শিরিনুর জাহান (১২)।
উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণব চামকা জানান, চাঁন্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

