

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
2012-0৫-0১
পাবনা সংবাদদাতা : গরু কেনার উদ্দেশ্যে ঈশ্বরদী থেকে বগুড়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ব্যবসায়ী আরমান হোসেন (৪২)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সকাল ৯টার দিকে ঈশ্বরদীর বনপাড়া মহাসড়কের অর্জুনপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী আরমান ঈশ্বরদীর মূলাডুলী ইউনিয়নের চকনারিচা, বাগবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
আহত ৩ জন হলেন একই গ্রামের জাকির হোসেন (৪৫), জালাল মণ্ডল (৪০) ও লাবলু সরকার (৪১)। তারাও সবাই গরু ব্যবসায়ী।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কিবরিয়া হোসেন এবং প্রত্যক্ষদর্শী এবাদত হোসেন জানান, সকালে একটি মিনি ট্রাকে চেপে ওই গরু ব্যবসায়ীরা বগুড়া যাচ্ছিলেন। পথে রাজাপুর কলেজসংলগ্ন অর্জুনপুর মোড়ে ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরমান ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আশঙ্কাজনক অবস্থায় তিন গরু ব্যবসায়ীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. আতাউর রহমান।
