http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

কক্সবাজার শহরে সরকারি জমি দখল করে জামায়াত নেতার বহুতল ভবন !
    A+ A A-

চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বাজারঘাটায় কোটি টাকার সরকারি জমি দখল করে নির্মাণ করা হচ্ছে জামায়াত নেতার মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান কোরাল রিফ প্লাজা।দীর্ঘদিন ধরে চলমান নানা জটিলতার মধ্যেই সেখানে উঠে গেছে ১০ তলা ভবন।বৈশাখী বিক্রয় উৎসব' এর নামে ওই বহুতল ভবনে বর্তমানে দোকানঘর বিক্রি চলছে। একইসাথে গত এক মাস ধরে নবনির্মিত ১০ তলা ভবনের পাশেই আরেকটি বহুতল ভবনের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।সরকারি জমি দখল করেই দ্বিতীয় ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে অপ্রীতিকর ঘটনার আশংকায় কোরাল রিফ এর পরিচালক (অপারেশন) মোহাম্মদ সাইফুল ইসলাম কক্সবাজারের জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি বরাবরে যৌথ সার্ভের মাধ্যমে সীমানা নির্ধারনের আবেদন জানান।আবেদনপত্রটি গত ১০ এপ্রিল কক্সবাজার পৌরসভায় ৮৫০ নং প্রাপ্তি স্বীকারপত্র মূলে হস্তগত হয়। কিন্তু যৌথসার্ভের মাধ্যমে সীমানা নির্ধারণ না হওয়ার আগেই সেখানে স্থাপনার পাইলিংসহ যাবতীয় নির্মাণ কর্মকান্ড চালানো হচ্ছে।
এ অবস্থায় কক্সবাজারের জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি মোহাম্মদ জয়নুল বারী কোরাল রিফের স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন শহরের বাজারঘাটা এলাকায় গিয়ে দেখা যায়,অর্ধশতাধিক শ্রমিক দিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।স্থানীয় দোকানদাররা নাম প্রকাশ না করার শর্তে বলেন,'গত এক মাস ধরেই ভবন নির্মাণকাজ চলছে। ভবনের পাইলিং করতে গিয়ে মাটি তুলে নেয়ার কারণে পাশের কয়েকটি পরিবহন সংস্থার কার্যালয় ও দুটি সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়া ইট, বালি, পাথর, কংকর, লোহাসহ অন্যান্য নির্মাণ সামগ্রী রাস্তার ওপর রাখার কারণে যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে।তীব্র আকার ধারণ করেছে যানজটও।রাস্তার মধ্যেই দিনের বেলায় ঘণ্টার পর ঘণ্টা পার্কিং করে রাখা হচ্ছে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক।
এমনকি নির্মাণকাজের মাটি ফেলে প্রধান সড়কের পাশের নালা ভরাট করে ফেলার কারণে রাস্তায় ময়লা-আবর্জনার স্তুপ জমে ওঠছে।একটু বৃষ্টিতেই পুরো সড়কজুড়ে ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে যাচ্ছে। এসব নানা অনিয়মের কারণে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ক্ষোভ প্রকাশ করলেও তারা সকলেই কোরাল রিফ কর্তৃপক্ষকে ভয় পান।
ভয় পাওয়ার কারণ অনুসন্ধানে জানা গেছে, কোরাল রিফ কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট লোকজন জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,যে জমিতে বর্তমানে বহুতল ভবন নির্মাণকাজ চলছে তা দখলে নিতে দুই মাস আগে পুলিশের উপস্থিতিতেই ওই জমির ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্ত এক ব্যক্তির পায়ের রগ কেটে দেয়া হয়।
এমনকি মালিক পক্ষের আরেক ব্যক্তিকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়।এছাড়া কোরাল রিফের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের পুলিশ ও সন্ত্রাসী দিয়ে হয়রানি করা হয়ে থাকে। ফলে তাদের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলে না।
অপরদিকে কোরাল রিফের দখলে থাকা জমিতে কক্সবাজার পৌরসভার প্রায় কোটি টাকা মূল্যের জমি রয়েছে বলেও অভিযোগ ওঠেছে।স¤প্রতি ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়ে আসা কক্সবাজার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাও কোরাল রিফের স্থাপনায় পৌরসভার জমি রয়েছে বলে জানিয়েছেন।কিন্তু অদৃশ্য কারণে সরকারি জমি উদ্ধার করা হচ্ছে না।
এ বিষয়ে কোরাল রিফের পরিচালক (অপারেশন) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'পৌরসভার জমি আমাদের দখলে আছে এমন অভিযোগ রয়েছে সত্য কিন্তু আমরা যেটুকু জমি কিনেছি তাও আমাদের দখলে নেই। ক্রয়কৃত মোট জমির মধ্যে প্রায় ৪ শতক জমি কম রয়েছে। এরপরও বিভিন্ন দপ্তরে অভিযোগ ও স্থানীয়দের মাঝে সমালোচনা হওয়ার কারণে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে জমিটি যৌথ সার্ভের মাধ্যমে সীমানা চিহ্নিত করার আবেদন করা হয়েছে।
নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়ার পরও কেন কাজ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'কাজ বন্ধের কোন নির্দেশনা দেয়া হয়নি।'যৌথসার্ভে হয়েছে দাবি করে তিনি বলেন, 'সার্ভে হওয়ার পর আমাদের জমি কম থাকার বিষয়টি প্রমাণ হয়েছে।'যৌথসার্ভের কোন প্রতিবেদন দেয়া হয়েছে কিনা জানতে চাইলে বলেন,'যৌথসার্ভের কোন প্রতিবেদন এখনো দেয়া হয়নি।'
তবে কক্সবাজারের জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি মোহাম্মদ জয়নুল বারী বলেছেন,'যৌথসার্ভে প্রতিবেদন না দেয়া পর্যন্ত কোরাল রিফের স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।'
উল্লেখ্য,গত বছরের ডিসেম্বরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল কুলিয়া পাড়া এলাকায় জামায়াত নেতা জাহাঙ্গীর কাসেমের নেতৃত্বে কোরাল রিফ ডেভেলপার কোম্পানি জবর দখলকৃত জমিতে 'কোরাল রিফ সমশাদ' প্রকল্পের সাইনবোর্ড তুলে তা প্লট আকারে বিক্রি করছেন।

সারাদেশ -এর সকল খবর