

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
সেলিম আহমেদ, ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহ¯প্রতিবার ম্যাস লাইন মিডিয়া সেন্টার পাবনা জেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আহমেদুল হক রানা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের ঈশ্বরদী প্রতিনিধি শহিদুজ্জামান নাসিম, চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান ফান্টু, প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক দুদু, আমার দেশ’র ঈশ্বরদী প্রতিনিধি এসএম ফজলুর রহমান, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, সাপ্তাহিক জনদৃষ্টির ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম আহমেদ, সাংবাদিক আতাউর রহমান বাবলু, সময়ের ইতিহাসের সম্পাদক শেখ মহসিন প্রমূখ।
বক্তারা বলেন, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। গণমাধ্যমে যারা কাজ করেন তারা সকল সরকারের শাসন আমলেই জিবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের আলাদা কোন নিরাপত্তা নেই। বিশেষ করে স্থানীয় সাংবাদিকতা যেন প্রতিটি মহুর্ত ঝুঁকি পূর্ন। এর অন্যতম কারণ হচ্ছে, স্থানীয় সাংবাদিকেরা থাকেন সবার পরিচিত। অনুসন্ধ্যানী কোন রিপোর্ট করলেই তারা নানা ধরণের হুমকি আর নির্যাতনের শিকার হন।

