http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

নওগাঁয় ভোকেশনাল শিক্ষক সমিতির মানববন্ধন
    A+ A A-

নওগাঁ জেলা প্রতিনিধি : নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কার্যক্রম চালুসহ ১৬ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখা। 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষকদের দাবিসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন- ভোকেশনাল শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, শিক্ষক নেতা মোস্তফা কামাল মিলন প্রমুখ।
বক্তারা বলেন, ‘সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষে প্রযুক্তিগত শিক্ষার সুতিকাগার বেসরকারি ভোকেশনাল শিক্ষকদের এমপিওভুক্তির আনুপাতিক হার বৃদ্ধি করতে হবে। এ জন্য ট্রেডভিত্তিক নয়, প্রতিষ্ঠানভিত্তিক এমপিও দিতে হবে।’
তারা অবিলম্বে শিক্ষকদের এসব দাবিগুলো কার্যকর করার আহ্বান জানান।

সারাদেশ -এর সকল খবর