http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত বর্জন
    A+ A A-

নওগাঁ জেলা প্রতিনিধি : আইনজীবীদের সঙ্গে অসৌজনমূলক আচরণসহ একাধিক অভিযোগ তুলে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করেছেন আইনজীবীরা। 
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বার সমিতি সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, জেলা ও দায়রা জজ মো. মাহাতাব উদ্দিনকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা তাদের সিদ্ধান্ত অব্যাহত রাখবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, জেলা ও দায়রা জজ মাহাতাব উদ্দিন আইনের পরিপন্থি ও নিজস্ব ধ্যান-ধারণায় আদালত পরিচালনা করেন। তিনি আইনজীবীদের সঙ্গে অসৌজনমূলক আচরণ করে থাকেন।
এছাড়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বিচারকের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয় সেগুলো হলো- ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে আপিল গ্রহণ না করা, ধার্য তারিখ ছাড়া আসামিদের আত্মসমর্পন না করানো, মিসকেসের জামিননামা নিম্ন আদালতে দাখিলের আদেশ করা ও কোন রকম তলবি শুনানি না করা।
বার সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু জানান, এর আগে অভিযোগগুলো তুলে ধরা হলেও কোন কাজ না হওয়ায় বৃহস্পতিবার বারের আইনজীবীরা এক বৈঠকে বসে আদালত বর্জনের এই সিদ্ধান্ত নেয়।

সারাদেশ -এর সকল খবর