http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নাটোরের চাঞ্চল্যকর রবি হত্যা মামলার আসামি বাপ্পী গ্রেফতার
    A+ A A-

2আনোয়ার হোসেন আলী রাজ, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া মোড়ে বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবি হত্যা মামলার অন্যতম আসামি রবিউল আওয়াল ওরফে বাপ্পীকে (২৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। 
রবিউল আওয়াল বাপ্পী নাটোর জেলার কানাইখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর ক্যাম্পের একটি দল বনপাড়া মোড় থেকে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী র‌্যাবকে জানিয়েছে, নিহত রবি, বাপ্পী ও বাবুর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পলাতক আসামি বাবু নিহত রবির কাছে ৩০ হাজার টাকা পেতো। এ টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এর জের ধরে বাবু এবং বাপ্পী দু’জনে মিলে রবিকে মেরে ফেলার পরিকল্পনা করে। পরে রবিকে গত ২৮ মার্চ রাতে নাটোর নবীনগরের একটি কলা বাগানের মধ্যে নিয়ে যায়। এসময় বাপ্পী ও বাবু মিলে ধারালো অস্ত্র দিয়ে রবিকে উপর্যুপরি আঘাত করে। পরে রবির শরীরে পেট্রোল ঢেলে দেয় বাপ্পী এবং বাবু আগুন ধরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে মারে।

সারাদেশ -এর সকল খবর