

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
সুধাংশু শেখর হালদার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে চা শ্রমিকসহ আদিবাসীদের অধিকার, ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষনা ও লেখার উপর বিশেষ ধারণা শীর্ষক ৩দিন ব্যাপী কর্মশালা ও চা শ্রমিকদের কথা শীর্ষক সাপ্তাহ ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মৌলভীবারের শ্রীমঙ্গল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড উদ্যোগে) আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী। সেড এর পরিচালক ফিলিপ গাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাওছার ইকবাল ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্ত্তী। কর্মশালায় প্রথমদিনের রির্সোস পার্সন ছিলেন বাংলাদেশ চা বোডে প্রকল্প উন্নয়ন ইউনিট পরিচালক হারুন-অর রশিদ সরকার ও চা শ্রমিক নেতা রাম ভজন কৈরী।
৩দিন ব্যাপী এ কর্মশালায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার অর্ধশত প্রতিনিধি অংশ নিয়েছেন। কর্মশালায় চা শ্রমিকসহ আদিবাসীদের অধিকার, তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষনা ও লেখার উপর বিশেষ ধারণা দেয়া হয়। বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)-এর আয়োজনে ফিলিপ গাইন-এর চা শ্রমিকের কথা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ-এর প্রশাসক মো. আজিজুর রহমান । সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী পরিচালনায় ও শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনীর স্বাগত বক্তব্যদেন সেড এর পরিচালক ফিলিফ গাইন। এ চাড়াও আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার
ভূমি মো. আব্দুল কুদ্দুস , প্রেস ক্লাব সম্পাদক সৈয়দ নেসার আহমদ, চা শ্রমিক নেতা রাম ভজন কৈরী ও সিলেট বিভাগ আদিবাসী ফোরাম এর মহাসচিব জিডিসন প্রধান সূচিয়াংসহ জনপ্রতিনিধি, সাংবাদিক এবং শ্রমিক নেতৃবৃন্দ।
