

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। এসময় মাদকবাহী একটি ট্রাকও আটক করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার বগইর গ্রামের আবু জাহেরের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা মহল্লার মোঃ উজ্জ্বল হোসেন ডালিম-(৩৮) এবং মধুপুর জেলার কাউনিয়া উপজেলার মোঃ পনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হাকিম (৩২)।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার সময় আশুগঞ্জ উপজেলার বগইর এলাকার আবু জাহেরের চায়ের দোকানের সামনে থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-৮০৩৭) আটক করে ট্রাক থেকে ১১৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। তিনি বলেন জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। এই গাঁজা আখাউড়া থেকে ঢাকা নেয়া হচ্ছিল বলে তারা জানায়। তিনি বলেন উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

