http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

দীর্ঘ ৯ বছর পর মহাদেবপুরের পুঙ্গী ব্রিজ উদ্বোধন
    A+ A A-

দীর্ঘ ৯ বছর পর মহাদেবপুরের পুঙ্গী ব্রিজ উদ্বোধন

মোঃ আককাস আলী, মহাদেবপুর প্রতিনিধি : অর্থাভাবে মাঝপথে বন্ধ থাকার দীর্ঘ ৯ বছর পর নওগাঁর মহাদেবপুরের পুঙ্গী খাড়ির অসমাপ্ত ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরী এমপি শনিবার এ ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করেন। এ উপলক্ষ্যে পুঙ্গী খাড়ি ঘাটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামান, খাড়ি নির্মাণ সংগ্রাম কমিটির আহবায়ক প্রবীণ শিক্ষক গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমেদ, আহসান হাবিব ভোদন, গোলাম নূরানী আলাল, স,ম আব্দুল জব্বার, আতিকুর রহমান মুনু, ডাঃ মোকলেসার রহমান, যুবলীগ নেতা অনুকুল চন্দ্র সাহা বুদু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, বিগত ২০০৩ সালে এলজিইডির অর্থায়নে এ ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও অর্থভাবে এ কাজ বন্ধ থাকে দীর্ঘ ৯ বছর। ফলে সুরানন্দ, চন্দননগর, পুঙ্গী, রায়নগর, গুন্দইল, করমজাই ও বুদুরিয়াসহ আশপাশ গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এ স্থানে ব্রিজ অভাবে জেলার সীমান্তবর্তী আগ্রাদ্বিগুণ, শিবপুর, নিয়ামতপুর, ছাতড়াহাট, বড়গ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, আড্ডা এবং রহনপুরের সাথে নওগাঁ জেলা শহরের সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

সারাদেশ -এর সকল খবর