http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নাটোরে গণপিটুনিতে একজন নিহত
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে আবর আলী (৩২) নামের এক ব্যক্তির মূত্যু হয়েছে। আবর আলী কেশবপুর গ্রামের আবেদ আলীর ছেলে। লালপুর থানা ও হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার রাতে ইসলামপুর গ্রামের লোকজন আবর আলীকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রাখে। গণপিটুনিতে আহত আবর আলীর মাথায় রক্তাক্ত জখম হয় ও তার দুই হাত-পা ভেঙ্গে যায়। খবর পেয়ে আব্দুলপুর তদন্ত কেন্দ্রের এস আই লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে আশংকা জনক অবস্থায় তাকে রাত সাড়ে বারটার দিকে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি ব্যবস্থা করে। তার অবস্থার অবনতি হলে লালপুর হাসপাতাল থেকে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মূত্যু হয়। লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত এঘটনায় থানায় কেউ মামলা দায়ের করেননি। 

সারাদেশ -এর সকল খবর