http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

দীর্ঘ ১২ বছর পর প্রেমের অবসান :
ঘোড়াঘাটে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক
    A+ A A-

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী : দিনাজপুরের ঘোড়াঘাটের পল্লীতে ভালবেসে বিয়ে করার দীর্ঘ ১২ বছর পর প্রেমের অবসান ঘটেছে। অবশেষে দাম্পত্ব কলহের জের ধরে বিয়ে বিচ্ছেদ ঘটেছে । জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের কন্যা জেসমিন বেগমেকে একই উপজেলার দক্ষিন দেবীপুর গ্রামের আঃ করিমের পুত্র মহির উদ্দিন দীর্ঘ ১২ বছর পুর্বে ভালবেসে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের দাম্প্ত্ব জীবনে অশান্তি বিরাজ করছিল। এরই এক পর্যায়ে শুক্রবার স্ত্রী জেসমিন বেগম বুলাকীপুর কাজী অফিসে স্বামীকে তালাক প্রদান করে ভালবাসার অবসান ঘটায়। 

সারাদেশ -এর সকল খবর