

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
শরিফুল আলম, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন খালেদা জিয়া হরতালের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে ঘৃন্য রাজনীতিতে লিপ্ত হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যখন উন্নয়নের পথে হাটছে, দেশ একের পর এক সাফল্য বয়ে আনছে ঠিক তখনই বিরোধীদল জনগনের ইচ্ছার বিরুদ্ধে একের পর এক হিংসাত্বক কর্মসূচী দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। তারা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হরতাল দিয়ে শুধু দেশরই ক্ষতি নয় হরতালের সময় রাস্তায় গাড়ীতে অগ্নীসংযোগ করে নিরিহ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। বাংলার জনগন কখনই তাদের এই ধ্বংসাত্বক রাজনীতি মেনে নেবে না। দেশে ধ্বংসাত্বক কর্মকান্ডের দায় দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। প্রয়োজনে বাংলার জনগনকে সাথে নিয়ে আওয়ামীলীগ বিরোধীদলের ধ্বংসাত্বক রাজনীতির মোকাবেলা করবে। আওয়ামীলীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই কারন অতীত ইতিহাস বলে আওয়ামীলীগ রাজপথে আন্দোলন করেই তাদের দাবী আদায় করতে সক্ষম হয়েছে।
গতকাল দুপুর ১২টায় বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের সত্যমান ঠাকুরের সীমানা প্রাচীর ও সিংহদ্বারের উদ্বোধন এবং বিকালে ছাতইল ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন ৫২ লাখ টাকা ব্যায়ে জংলীপীর উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে পৃথক পৃথক দুটি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী এমপি আরো বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤িপ্রতীর দেশ। এখানে সংখ্যালুঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমাদের একটাই পরিচয় আমরা সকলেই বাঙালী। তিনি গত ৩ বছরে বিরল ও বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সাফল্যের চিত্র তুলে ধরে বলেন স্বাধীনতার পর এই এলাকায় যে উন্নয়ন হয়েছে গত ৩ বছরে সে তুলনায় অনেকাংশে উন্নয়ন বেশী হয়েছে এবং আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাব্যক্ত করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র, মোঃ আব্দুস সবুর,বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আবু সৈয়দ হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল খায়রুম, আটগাঁও ইউপি চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জামান, ছাতইল ইউপি চেয়ারম্যান খাদেমুন নব্বী চৌধুরী বাদল, আটগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরী, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

