http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া : আহত ২
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজারে গত রোববার সন্ধ্যায় আওয়ামীলীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে। এতে দুই যুবদল কর্মী আহত হয়েছে। 
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ইলিয়াস আলীকে উদ্ধার ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা মিছিলের পেছন থেকে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে বিএনপি কর্মীরা পুনরায় একত্রিত হয়ে মিছিল করার চেষ্টা করলে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাজারে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আওয়ামীলীগ কর্মীদের হামলায় মাসুম ও জুয়েল নামে দুই যুবদল কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, আওয়ামীলীগ কর্মীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে।
তবে বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আগে থেকেই পৌর মাঠে প্রোগ্রাম করছিলাম। এ সময় তারা উস্কানীমূলক ম্লোগান দেয়ায় আমাদের কর্মীরা বাধা দিয়েছে। তবে কাউকে মারপিট করা হয়নি।

সারাদেশ -এর সকল খবর