http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

নির্ভুল ভোটার তালিকা সম্পন্ন করতে সকলের সহযোগিতা চাই : নির্বাচন কমিশনার
    A+ A A-

নওগাঁ জেলা প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: জাবেদ আলী বলেছেন, মেয়াদ শেষ হবার পরও যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেগুলোতে শীঘ্রই নির্বাচন দেওয়া হবে। 
তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ একটি জাতীয় গুরুত্বপূর্ন কঠিন কাজ। এই কাজ নিভূল, সফল ভাবে সম্পন্ন করতে সকলের এগিয়ে আসা দরকার।
রোববার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও উপজেলা সার্ভার ষ্টেশন কাজের উদ্বোধন উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান সরকার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনূর রহমান প্রমূখ।
পরে নির্বাচন কমিশনার ধামইরহাট ইউনিয়নে হাল নাগাদ ভোটার তালিকা কাজের উদ্বোধন করেন।

সারাদেশ -এর সকল খবর