http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নাটোরের বড়াইগ্রামে স্কুল ছাত্রকে পিটিয়ে ও গলা টিপে হত্যার চেষ্টা
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুরে আজ মঙ্গলবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে সেলিম নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে ও গলা টিপে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। বর্তমানে সেলিম বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছে। 
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে শ্রীরামপুর পুরাতন বাজার থেকে স্কুল ছাত্র সেলিম ও তার বন্ধু শফিকুল কলম কিনতে যায়। এ সময় শুভ ও শাকিল নামে দুই যুবক সেলিমকে জোরপূর্বক হাটের শহীদ নজমুল হক স্মৃতি সংঘের অফিসে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকে অবস্থানরত সাদেক ও আলালসহ আরো ৮/১০ জন তাকে হাত বেঁধে মুখে তোয়ালে গুঁজে বেদম পিটিয়ে আহত করে। মারপিটের এক পর্যায়ে তারা তাকে গলা টিপে ধরলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তারা সেলিমকে মৃত ভেবে অফিসের মধ্যে আটকে বাইরে থেকে দরজায় তালা মেরে পালিয়ে যায়। এদিকে, সেলিমের বন্ধু শফিকুল দৌড়ে গিয়ে স্থানীয় লোকজন খবর দিলে তারা এগিয়ে এসে তালা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সাদেক আলী অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামে একটা ঘটনা ঘটেছে। কিন্তু তার সাথে আমার কোন সম্পর্ক নেই।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ -এর সকল খবর