http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

পতিসরে শুরু হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মউৎসব
    A+ A A-

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কুঠিবাড়ীতে শুরু হয়েছে দুই দিন ব্যাপী কবিগুরুর ১৫১ তম জন্মউৎসব।  সোমবার বেলা সাড়ে ১২ টায় ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। 
রবীন্দ্র কুঠিবাড়ী দেবেন্দ্র মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, আত্রাই-রাণীনগর এলাকার সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, নির্বাহী অফিসার আব্দুস সোবহান, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, প্রমূখ।
বক্তারা বলেন, 'কবিগুরু পতিসরে বসে অনেক কবিতা, গল্প, প্রবন্ধসহ সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন। তিনি ছিলেন এলাকার উন্নয়নের রুপকার। এলাকার মানুষ কবি গুরুকে শ্রদ্ধা ভরে স্মরন করেন।

সারাদেশ -এর সকল খবর